ছটে সহায়তায় QR কোড চালু কলকাতা পুরসভার - 24 Ghanta Bangla News
Home

ছটে সহায়তায় QR কোড চালু কলকাতা পুরসভার

Spread the love

আজ, রবিবার ছট উৎসবে বিপর্যয় এড়াতে ‘কিউআর কোড’ চালু করল কলকাতা পুরসভা। মোবাইলে কোড স্ক্যান করলে ছটে পুর–ব্যবস্থাপনা সংক্রান্ত খুঁটিনাটি জানতে পারবেন পুণ্যার্থীরা। যেমন কোন ঘাটে কত জনসমাগম রয়েছে, কোথায় গাড়ি রাখা যাবে, কোন কো‍ন রাস্তা দিয়ে ছটের শোভাযাত্রা যাচ্ছে, কোথায় অ্যাম্বুল্যান্স আছে, কোথায় রয়েছে পুলিশি সহায়তা কেন্দ্র। উৎসবে যে সব ঘাটে বেশি জনসমাগম হয়, সেখানে পুরসভার তরফে অ্যাম্বুল্যান্স ও ডুবুরি রাখার ব্যবস্থাও হয়েছে। পুরসভা এবং কেএমডিএ–র মাধ্যমে এই কোডের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *