ছটপুজোর চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে বচসা-হাতাহাতি, দুর্গাপুরে গ্রেপ্তার এক
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছটপুজো ঘাটে কুপন বিলি করে চাঁদা সংগ্রহ করছিলেন ছট কমিটির সদস্য দীনেশ বার্নোয়াল, মুকেশ সিং, সুরজ বার্নোয়াল-সহ অন্যান্যরা। অভিযোগ, প্রতিটি ডালার জন্য ৫০০ টাকা করে দাবি করা হচ্ছিল। সেই সময়ে মনীশ মোদী নামে এক ব্যক্তি ৫০০ টাকা না দিয়ে ৩০০ টাকা দেওয়ার প্রস্তাব দেন। এই নিয়েই কমিটির সদস্যদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে গড়ায়।