কিশোরীদের যৌন হেনস্থা, ব্ল্যাকমেলের অভিযোগ, ব্রিটেনে ৩০ বছর কারাদণ্ডের নির্দেশ ভারতীয়কে - 24 Ghanta Bangla News
Home

কিশোরীদের যৌন হেনস্থা, ব্ল্যাকমেলের অভিযোগ, ব্রিটেনে ৩০ বছর কারাদণ্ডের নির্দেশ ভারতীয়কে

Spread the love

অভিযোগ, বিলাল কাজি অনলাইন ও গেমিং প্ল্যাটফর্মে নিজেকে ‘রিস’ নামে এক শ্বেতাঙ্গ টিনএজার হিসেবে দেখিয়ে ১০ থেকে ১৫ বছরের মেয়েদের সঙ্গে ভাব জমিয়ে তাদের আস্থা অর্জন করতেন। একটি শ্বেতাঙ্গ কিশোরের ছবিও তিনি এর জন্য ব্যবহার করতেন। তবে সেটি আসলে কার ছবি তা পুলিশ জানায়নি। ইউকে-র ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের স্পেশালিস্ট প্রসিকিউটর মার্টিন ম্যাকরবের কথায়, ‘কাজি অত্যন্ত নির্দয় ভাবে অল্পবয়সী অসহায় মেয়েদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতেন, অনলাইনে তাদের যৌনশোষণ ও প্রতারণা করতেন। প্রথমে মেয়েগুলির সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে পরে তাদের দিয়ে জোর করে বিভিন্ন যৌন কার্যকলাপের ছবি ও ভিডিও তুলতে বাধ্য করতেন। পরে তাঁর কথা শুনতে না চাইলে মেয়েগুলিকে তিনি ব্ল্যাকমেল করতেন।’ কাজি নিজেকে কিশোর হিসেবে তুলে ধরার ফলে অনেক মেয়ে তাঁকে বিশ্বাস করত ও ভাবত তাঁদের মধ্যে সত্যিকারের প্রেমের সম্পর্ক রয়েছে। প্রতারিত হয়েছে বোঝার পরে অসহায় কিশোরীগুলি চরম ও দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা ও আতঙ্কের মধ্যে দিয়ে যেত। ব্রিটিশ তদন্তকারীরা জানিয়েছেন, কোনও মেয়ে সম্পর্ক থেকে সরে আসতে চাইলে কাজি জঘন্য ভাষা ব্যবহার করতেন, মেয়েদের তাঁর ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করতেন ও ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *