কালীপুজোয় না, ছট পুজোয় রামপুরহাটে মাংসের দোকান বন্ধ নিয়ে খাদ্য রাজনীতিতে জেরবার বাংলা - 24 Ghanta Bangla News
Home

কালীপুজোয় না, ছট পুজোয় রামপুরহাটে মাংসের দোকান বন্ধ নিয়ে খাদ্য রাজনীতিতে জেরবার বাংলা

Spread the love


কলকাতা: ছটপুজো উপলক্ষে মাংসের (Rampurhat)দোকান বন্ধ রাখার নির্দেশ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম। রামপুরহাট পুরসভার জারি করা একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে…

কলকাতা: ছটপুজো উপলক্ষে মাংসের (Rampurhat)দোকান বন্ধ রাখার নির্দেশ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম। রামপুরহাট পুরসভার জারি করা একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। পুরসভার নির্দেশ অনুযায়ী, ছটপুজো উপলক্ষে ১৫ ও ১৬ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত বন্ধ রাখতে হবে মাংসের দোকান।

শুধু তাই নয়, অন্য দিনগুলিতে মাংস বিক্রির সময় কাঁচা মাংস লাল কাপড় দিয়ে ঢেকে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ছটপুজোর মতো একটি ধর্মীয় উৎসব উপলক্ষে কেন মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হবে? বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।

আরও দেখুনঃ ভিড় উপচে পড়ছে ওয়াইসির জনসভায়! ২৩ র অতীত ভুলে যোগী রাজ্যে বাজিমাতের চেষ্টা AIMIM র

কলকাতা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে বীরভূমের রামপুরহাটে এই নির্দেশ জারি করেছে পুরসভা। বিজ্ঞপ্তিতে পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত জানিয়েছেন, ১৫ ও ১৬ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত মাংসের দোকান বন্ধ রাখতে হবে। এরপর দোকান খোলার অনুমতি দেওয়া হলেও নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবসা করতে হবে। বিশেষ করে দোকানে কাঁচা মাংস বিক্রির সময় তা লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।

পুরসভার এই নির্দেশ ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের একাংশের প্রশ্ন, ছটপুজোর সঙ্গে মাংসের দোকান বন্ধ রাখার সম্পর্ক কী? রামপুরহাটের কাছেই রয়েছে বিখ্যাত শক্তিপীঠ তারাপীঠ। সেখানে কৌশিকী অমাবস্যা কিংবা কালীপুজোর মতো ধর্মীয় উৎসবেও কখনও মাংসের দোকান বন্ধ রাখার এমন নির্দেশ দেওয়া হয়নি বলে দাবি করেছেন সমালোচকরা।

তবে পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত এই সিদ্ধান্তের পিছনে অন্য কারণের কথা তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, আদালত চত্বরের সামনে দুটি মাংসের দোকানে প্রকাশ্যে পশু জবাই করে রাস্তার ধারে মাংস বিক্রি করা হচ্ছিল। (Rampurhat)ওই রাস্তা দিয়ে নিয়মিত স্কুলপড়ুয়ারাও যাতায়াত করে। ফলে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি ছিল। দোকানদারদের আগে মৌখিকভাবে একাধিকবার জানানো হয়েছিল, যাতে তাঁরা রঙিন পর্দা কিংবা লাল কাপড় দিয়ে দোকানের সামনের অংশ ঢেকে ব্যবসা করেন।

কিন্তু সেই নির্দেশ কার্যকর না হওয়ায় শেষ পর্যন্ত প্রশাসনিকভাবে বিজ্ঞপ্তি জারি করতে হয়েছে বলে দাবি চেয়ারম্যানের। তাঁর কথায়, প্রশাসনিক বৈঠকে ছটপুজোর সময় এই দোকানগুলির অবস্থান নিয়ে আপত্তি ওঠে। বৈঠকে প্রশাসনিক আধিকারিক, পুলিশ প্রতিনিধি এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানেই সিদ্ধান্ত হয়, ১৫ ও ১৬ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত দোকান বন্ধ থাকবে। এরপর নির্দিষ্ট নির্দেশিকা মেনে ব্যবসা করা যাবে।

কিন্তু পুরসভার এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্ক থামছে না। (Rampurhat)বিরোধীদের একাংশের অভিযোগ, বাংলার দীর্ঘদিনের খাদ্যাভ্যাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের উপর হস্তক্ষেপ করা হচ্ছে। মাছ-মাংস বাঙালির দৈনন্দিন খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন ধর্মীয় উৎসব ও সামাজিক অনুষ্ঠানেও বাংলার বহু মানুষ মাছ-মাংস খেয়ে থাকেন। তাই একটি নির্দিষ্ট ধর্মীয় উৎসবের অজুহাতে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা মিল্টন রশিদও আপত্তি জানিয়েছেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরেই তাঁর প্রতিবেশী ও বন্ধুরা নির্বিঘ্নে ছটপুজো পালন করে আসছেন। কিন্তু হঠাৎ করে পুরসভার তরফে কয়েকটি মাংসের দোকান বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি হওয়ায় তিনি বিস্মিত। তাঁর প্রশ্ন, কে কী খাবেন, কোথায় যাবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার মানুষের নিজের। আচমকা এই ধরনের নির্দেশ কেন দেওয়া হল, তা নিয়েই আপত্তি তাঁর।

অন্যদিকে, পুরসভার চেয়ারম্যান স্পষ্ট জানিয়েছেন, কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। ছটপুজোর ধর্মীয় ভাবাবেগ এবং দোকানগুলির অবস্থান ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি বিবেচনা করেই এই পদক্ষেপ করা হয়েছে। তাঁর দাবি, প্রকাশ্যে পশু জবাই এবং রাস্তার ধারে মাংস বিক্রির কারণে সাধারণ মানুষ ও স্কুলপড়ুয়াদের যাতায়াতে সমস্যা হচ্ছিল। তাই প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *