কাজ নেই খবর রটতেই শরদের পাশে সোনু
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো। বলিউড অভিনেতা শরদ কাপুরের হাতে কাজ নেই। যে ঘটনার পরেই ভাগ্যের শিঁকে ছিঁড়ল জোশ-খ্যাত অভিনেতার। যদিও ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই অভিনেতা জানিয়েছেন, হলিউডের ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে অভিনেতার আবেগঘন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সাহায্যের হাত বাড়িয়েছেন সোনু সুদ। সূত্রের খবর, শুধু কাজের সুযোগ করে দেওয়াই নয়, শরদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থাও করেছেন সোনু।