Football Freestyle | মেদিনীপুরের মাঠে কাইজার মীরের অবিশ্বাস্য ফুটবল কেরামতি
মাথায় ফুটবল রেখে দিব্যি সাইকেল চালাচ্ছেন, আবার কপালে বল রেখে দু’হাতের দুই আঙুলে চরকির মতো ঘোরাচ্ছেন আরও দুটি ফুটবল। বল মাটিতে না ফেলে গোটা শরীরে ফুটবল ঘুরিয়ে তাক লাগিয়ে দিলেন যুবক কাইজ়ার মীর। মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ার ঢড়রাশোল ফুটবল মাঠে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ফুটবল প্রতিযোগিতার মাঝে তাঁর এই অসাধারণ কেরামতি দেখে মুগ্ধ দর্শকরা। গ্রামীণ বাংলার এই বিস্ময়কর ফুটবল প্রতিভার সম্পূর্ণ রিপোর্ট দেখুন ‘এই সময়’-এর এই প্রতিবেদনে।