‘মোদী ফোনে আড়ি পাতেন না’, রাহুলের অভিযোগ নস্যাৎ করলেন তাঁরই দলের প্রবীণ নেতা স্যাম, কারণ কী? - 24 Ghanta Bangla News
Home

‘মোদী ফোনে আড়ি পাতেন না’, রাহুলের অভিযোগ নস্যাৎ করলেন তাঁরই দলের প্রবীণ নেতা স্যাম, কারণ কী?

Spread the love

কিন্তু কে বা কারা নজরদারি চালাচ্ছেন, সেই নাম প্রকাশ করেননি স্যাম। তিনি বলেন, ‘কেউ না কেউ তো এগুলো করছে। আমি জানি না। এ নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথাও নেই। আমি এ ভাবেই বেঁচে আছি। আমার কোনও সমস্যা নেই। চারপাশে অনেক খারাপ মানুষ থাকে। আপনি কীই বা করতে পারেন?’

প্রসঙ্গত, রাহুল অভিযোগ করেছেন, মোদী বিদেশি মদতে প্রধানমন্ত্রী হয়েছেন। বিদেশি মদতেই তিনি গদিতে টিকে রয়েছেন। এ বিষয়ে তিনি মোদীকে প্রকাশ্য-বিতর্কে চ্যালেঞ্জ জানিয়েছেন। সেই আক্রমণকেই এ বার ভিন্ন মাত্রায় নিয়ে গিয়ে শুক্রবার রাহুলের দাবি, ‘আমি যে সব অভিযোগ তুলেছি তার প্রমাণ আমার ফোনে রয়েছে। যে ফোনে নরেন্দ্র মোদী আড়ি পাতছেন। মুখোমুখি বিতর্কে প্রমাণ হয়ে যাবে কাকে বিদেশি শক্তি নিয়ন্ত্রণ করছে, কে আসল রাষ্ট্রবিরোধী এবং উনি কত দিন ধরে রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত।’ এই বিতর্কের পরে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকবেন না বলেও ‘গ্যারান্টি’ দিয়েছেন রাহুল। মোদী সরকারের মন্ত্রী থেকে বিজেপি মুখপাত্ররা এক সুরে আক্রমণের জবাবে বলেছেন, রাহুল কোনও প্রমাণ ছাড়া ভিত্তিহীন অভিযোগ তুলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *