দীপাবলি–ধনতেরসে ৭২ হাজার কোটি টাকার সোনা বিক্রি - 24 Ghanta Bangla News
Home

দীপাবলি–ধনতেরসে ৭২ হাজার কোটি টাকার সোনা বিক্রি

Spread the love

আইবিজেএ-র জাতীয় সম্পাদক সুরেন্দ্র মেহতার কথায়, ‘সোনার দাম কমায় যাঁরা এত দিন কেনাকাটা থেকে দূরে ছিলেন, তাঁরাও বাজারে ফিরেছেন। অন্য দিকে, ভবিষ্যতে দাম ফের বাড়তে পারে, এমন আশঙ্কাও কিছু ক্রেতাকে আগাম সোনা কিনতে উৎসাহিত করেছে।’

দেশের প্রথম সারির গয়না বিক্রেতা সংস্থাগুলির মতে, দীপাবলি ও ধনতেরস উপলক্ষে তাদের বিক্রি বার্ষিক প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চিরাচরিত সোনার গয়না থেকে শুরু করে হালকা, প্রতিদিন পড়ার মতো গয়না এবং সোনার কয়েন মিলিয়ে তাদের বিক্রি ২৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে জয়লুক্কাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *