তেঁতুলের রং লাল, স্বাদেও ভিন্ন, ‘আজগুবিতলা’র এই গাছ নিয়ে রয়েছে নানা কৌতূহল - 24 Ghanta Bangla News
Home

তেঁতুলের রং লাল, স্বাদেও ভিন্ন, ‘আজগুবিতলা’র এই গাছ নিয়ে রয়েছে নানা কৌতূহল

Spread the love

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুখেন বিশ্বাস জানান, এই তেঁতুলের ফলের লাল রং অত্যন্ত বিরল। এই গাছের প্রকৃত বয়স এবং ফলের এমন বৈশিষ্ট্যের পিছনে কী কারণ রয়েছে, তা বৈজ্ঞানিক ভাবে আরও অনুসন্ধানের বিষয়। অন্যদিকে কৃষিবিজ্ঞানীদের বক্তব্য, এর মধ্যে অলৌকিক বা ‘আজগুবি’ কিছু থাকার প্রয়োজন নেই। এটি তেঁতুলেরই একটি বিরল প্রজাতি বা বৈচিত্র। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর কিছু এলাকাতেও এ ধরনের তেঁতুলের উল্লেখ পাওয়া যায়। তবে বাংলায় এমন গাছ অত্যন্ত বিরল। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়ন্ত তরফদার-এর মতে, এই ধরনের গাছ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তেঁতুলের যেমন বিভিন্ন উপকারিতা রয়েছে, তেমনই এই বিরল বৈশিষ্ট্যের গাছটি উদ্ভিদ বৈচিত্রের দিক থেকেও গুরুত্বপূর্ণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *