ট্যুরিস্টদের অপেক্ষায় দিন গুনছে ঝাড়গ্রাম - 24 Ghanta Bangla News
Home

ট্যুরিস্টদের অপেক্ষায় দিন গুনছে ঝাড়গ্রাম

Spread the love

জঙ্গলমহলের মহিলাদের হাতের তৈরি গয়না, ঘর সাজানোর সামগ্রী, পঞ্চিপাহাট শাড়ি ও শালপাতায় পোড়া মাংসের পিঠে, শালপোড়া চিকেন, ডুমুপিঠের পসরা সাজিয়ে শালবনের কোলে শুরু হতে চলছে এই হাট। ঝাড়গ্রাম শহরের রবীন্দ্রপার্কে ঝাড়গ্রাম শহর ও গ্রামাঞ্চলের শতাধিক মহিলার উদ্যেগে আয়োজিত হয় লাল মাটির হাট। এ বার ৬ বছরে পা াদিতে চলেছে এই হাট। আগামী ৬ ডিসেম্বর, রবিবার শুরু হচ্ছে এই হাট। তার পর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সপ্তাহে প্রতি রবিবার এই হাট বসবে। পর্যটকদের হাটের আগাম বার্তা দিতে ২ ডিসেম্বর ঝাড়গ্রাম শহরে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *