ছট পুজোর আগে যাত্রী আপ্যায়ন রেল কর্তৃপক্ষের - 24 Ghanta Bangla News
Home

ছট পুজোর আগে যাত্রী আপ্যায়ন রেল কর্তৃপক্ষের

Spread the love

ছটপুজোর সময় বাড়ি ফেরার জন্য এখন রোজ হাজার মানুষ ট্রেন ধরতে যাচ্ছেন হাওড়া স্টেশনে। তাঁদেরকে অভ্যর্থনা জানাতে চেষ্টার কোনও কসুর করছেন না পূর্ব রেল কর্তৃপক্ষ। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দারা যাতে আরামে বাড়ি ফিরতে পারেন, তার জন্য এ বার বিশেষ ব্যবস্থা নিয়েছে রেল। তাঁদেরকে স্বাগত জানাতে নবরূপে সাজিয়ে তোলা হয়েছে হাওড়া স্টেশনের ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্মকে। প্ল্যাটফর্মে পা রাখলেই চোখে পড়ছে লাল কার্পেট। বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে লজেন্স, বিস্কুট ও চিপসের প্যাকেট। যাত্রীরা যাতে স্টেশনে শান্তিতে বিশ্রাম নিতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানাচ্ছেন রেলের কর্তারা। এতে রীতিমতো খুশি যাত্রীরা। অনেকের বক্তব্য, এর আগে ছটপুজো উপলক্ষে হাওড়া স্টেশনে এ রকম ব্যবস্থাপনা তাঁরা কোনও দিনই দেখেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *