গৌরমাঙ্গি সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল গোয়া

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা ভালো ছিল না এফসি গোয়ার (FC Goa)। প্রথম ম্যাচেই তারা আটকে গেছিল শক্তিশালী চেন্নাইয়িন এফসির কাছে। তারপর…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা ভালো ছিল না এফসি গোয়ার (FC Goa)। প্রথম ম্যাচেই তারা আটকে গেছিল শক্তিশালী চেন্নাইয়িন এফসির কাছে। তারপর নিজেদের দ্বিতীয় হোম ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে অনবদ্য লড়াই করলে ও জয়ের দেখে মেলেনি। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছিল দুই শিবির। এরপর চলতি মাসের শুরুতেই পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নেমেছিল টানা দুইবারের সুপার কাপ জয়ীরা। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল ইন্টার কাশী ফুটবল দল। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল গোয়া ব্রিগেড।
]
কিন্তু সেই ধারাবাহিকতা বজায় ছিল না। সেই ম্যাচ জয়ের দিন কয়েক পরেই পেপ মুনোজের শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল গোয়া শিবির। যেখানে শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল গতবারের সুপার কাপ জয়ীদের। যেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। পাশাপাশি এবারের এএফসির ম্যাচে ও খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি গোয়া শিবির। যারফলে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। বর্তমানে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে এফসি গোয়া। তাদের ওপরেই কম ম্যাচ খেলে ষষ্ঠ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল।
দলের এমন খারাপ পারফরম্যান্সে কথা মাথায় রেখে গত শুক্রবার দায়িত্বে থাকা কোচ গৌরমাঙ্গি সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা নিজেদের সোশ্যাল সাইট থেকে জানিয়ে দেয় ম্যানেজমেন্ট। যেখানে লেখা হয়, ‘ এফসি গোয়া এবং প্রধান কোচ গৌরামঙ্গি সিং পারস্পরিক সম্মতির ভিত্তিতে অবিলম্বে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাব এই দায়িত্বে তাঁর প্রচেষ্টা ও নিষ্ঠার জন্য তাঁকে ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতের জন্য শুভকামনা করে।’
উল্লেখ্য, গত ২০২২ সাল থেকেই গোয়া দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। গতবার মানোলো মার্কেজের সহকারী হিসেবে ও কাজ করেছিলেন গৌরমাঙ্গি। তবে এবার মানোলোর পরিবর্তে দলের দায়িত্ব তুলে দেওয়া হলেও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.