খুলল টিকিট কাউন্টার - 24 Ghanta Bangla News
Home

খুলল টিকিট কাউন্টার

Spread the love

দীর্ঘ আন্দোলনের পরে বালিচক স্টেশনের উত্তর দিকে বন্ধ থাকা টিকিট কাউন্টারটি ফের চালু করল রেল। শুক্রবার থেকে টিকিট কাউন্টারটি চালু হওয়ায় খুশি এলাকার মানুষ। বালিচক স্টেশন উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক কিঙ্কর অধিকারী ও বিশ্বজিৎ ভূঁইয়া জানান, ওই স্টেশনের উত্তর দিকে একটি টিকিট কাউন্টার খুলেছিল রেল। গত প্রায় ১৫ বছর অজ্ঞাত কারণে তা বন্ধ ছিল। ডেবরার বিধায়ক বিজেপির শুভাশিস ওম ডিআরএমের সঙ্গে বৈঠক করে টিকিট কাউন্টার চালুর দাবি জানান। শুক্রবার সেই কাউন্টার থেকে টিকিট দেওয়া শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *