আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়ে-তে দুর্ঘটনায় মৃত ২, জখম ১৩ - 24 Ghanta Bangla News
Home

আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়ে-তে দুর্ঘটনায় মৃত ২, জখম ১৩

Spread the love

আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে শনিবার ভোরে ট্রাকের পিছনে যাত্রিবাহী মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় দুইজনের। জখম ১৩ জন। বাসটি অযোধ্য়া থেকে আগ্রা যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, ভোর চারটে নাগাদ ফতেহাবাদ থানা এলাকায় দুর্ঘটনা ঘটে। বাসের অধিকাংশ যাত্রী সেই সময়ে ঘুমিয়েছিলেন। ধাক্কার অভিঘাতে বাসের সামনের অংশ দুমড়ে যায়। জখম যাত্রীদের আগ্রার এসএন মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্য়ে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *