SAFF-এর ফাইনালে ভারত-পাক মহারণ - 24 Ghanta Bangla News
Home

SAFF-এর ফাইনালে ভারত-পাক মহারণ

Spread the love

আরও একবার ফাইনালে ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচের সাক্ষী থাকতে চলেছেন ক্রীড়াপ্রেমীরা। তবে, ক্রিকেটে নয়, লড়াই এ বার ফুটবলের মঞ্চে। SAFF চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। শনিবার সেমি ফাইনালে ভুটানের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছে ভারত। শেষ চারের আর একটি ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। তাই ১৭ নভেম্বর, অর্থাৎ মঙ্গলবার SAFF-এর ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে সহজেই হারিয়ে দিয়েছিল ভারত। ফাইনালেও তাদের হারিয়ে খেতাব ধরে রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *