Jagadhatri Puja 2026 | মানকুন্ডুতে ৩৫ ফুটের রাম, কৃষ্ণনগরের বুড়িমার মন্দিরে নয়া উদ্যোগ
অযোধ্যা নগরীর আদলে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। প্রবেশপথে ৩৫ ফুটের বিশাল রামচন্দ্রের মূর্তি, ভিতরে অপরূপ সাজে জগদ্ধাত্রী প্রতিমা। চতুর্থী থেকেই দর্শনার্থীদের ভিড়ে জমজমাট পুজো প্রাঙ্গণ। অন্যদিকে, কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী চাষাপাড়া বুড়িমাকে ঘিরে ভক্তদের জন্য এ বার বিশেষ উদ্যোগ। সারা বছর মন্দিরে পুজো দেওয়ার সুযোগ পাবেন ভক্তরা। মন্দিরে স্থাপন করা হচ্ছে অষ্টধাতুর চরণযুগল।