Injured Constable Biswajit Das | বোলপুরে অভিযুক্তকে ধরতে গিয়ে তার গুলিতেই জখম পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস - 24 Ghanta Bangla News
Home

Injured Constable Biswajit Das | বোলপুরে অভিযুক্তকে ধরতে গিয়ে তার গুলিতেই জখম পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস

Spread the love

বীরভূমের বোলপুরের লায়েক বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে গুলিবিদ্ধ হলেন পুলিশকর্মী। দুষ্কৃতীর ছোড়া গুলি পায়ে লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের। আহত কনস্টেবলকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাঁ পায়ের হাঁটুর উপরে গুলি লাগে তাঁর। তবে এ দিন বর্ধমান হাসপাতালে তার পায়ে থেকে কোনও গুলি পাওয়া যায়নি। বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজের সিসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *