Children’s Day 2026 | শিশু দিবসে কোলাঘাটে ২৫টি গ্রামকে দত্তক নিলেন চিকিৎসক
শিশু দিবস উপলক্ষে কোলাঘাটে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন শিশু চিকিৎসক ডাঃ প্রবীর ভৌমিক। এলাকার ২৪টি গ্রাম এবং হাওড়া জেলার একটি গ্রাম-সহ মোট ২৫টি গ্রামের দুঃস্থ শিশুদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি, ৩০০ জন শিশুর হাতে তুলে দেওয়া হয় স্বাস্থ্য কার্ড। এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং পূর্ব পাঁশকুড়ার বিধায়ক সুব্রত মাইতি।