বিদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করছে নয়াদিল্লি, কমছে মূল ক্যাটিগরি - 24 Ghanta Bangla News
Home

বিদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করছে নয়াদিল্লি, কমছে মূল ক্যাটিগরি

Spread the love

নতুন ব্যবস্থায় ট্র্যাভেলর ভিসার নাম বদলে করা হয়েছে ‘ভিজ়িটর ভিসা’। কারণ, বিদেশিদের ভারতে আসার উদ্দেশ্য এখন শুধুই ঘুরে বেড়ানোর মধ্যে সীমাবদ্ধ নেই। ভিজ়িটর ভিসাকে দু’ভাগে ভাগ করে নেওয়া হয়েছে।

ভি-১ ভিসার আওতায় থাকবে ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ নেওয়া, ওয়েলনেস রিট্রিট, স্বল্পমেয়াদি চিকিৎসা এবং ভারতীয় ভাষা, সঙ্গীত, শিল্প ও হস্তশিল্পের ছোট মেয়াদের কোর্স। এই ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। অন্য দিকে, ভি-২ ভিসার আওতায় দীর্ঘমেয়াদি সফরের পাশাপাশি ভি-১-এর অন্তর্ভুক্ত কাজ এবং পর্বতারোহণের সুযোগও থাকছে। এই ভিসা এক, পাঁচ অথবা ১০ বছরের জন্য দেওয়া যেতে পারে। পর্বতারোহণের ক্ষেত্রে ছ’মাসের মাল্টিপল এন্ট্রি ভিসার ব্যবস্থা রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *