দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের জেরে পিছোল ইস্টবেঙ্গল-নর্থইস্ট ম্যাচ
সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের মধ্য দিয়ে দেশের প্রথম ডিভিশন লিগ শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) দল। অনায়াসেই তারা প্রথম দুইটি ম্যাচে আটকে দিয়েছিল চার্চিল ব্রাদার্সের…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের মধ্য দিয়ে দেশের প্রথম ডিভিশন লিগ শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) দল। অনায়াসেই তারা প্রথম দুইটি ম্যাচে আটকে দিয়েছিল চার্চিল ব্রাদার্সের পাশাপাশি ইন্টার কাশীর মত ফুটবল দলকে। যেটা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। পরবর্তীতে সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। দীপাবলির আগেই নিজেদের তৃতীয় অ্যাওয়ে ম্যাচে ক্লিফোর্ড মিরান্ডার শক্তিশালী চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল মশাল ব্রিগেড। অনেকেই মনে করেছিল এই ম্যাচে ও হয়তো বজায় থাকবে জয়ের ছন্দ।
কিন্তু সেটা কার্যকরী হয়নি। বরং সকলকে অবাক করে ম্যাচের প্ররম কোয়ার্টার থেকেই একের পর এক গোল হজম করতে শুরু করেছিল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। গোটা ম্যাচের মোট দুইটি কোয়ার্টার জুড়ে মোট পাঁচটি গোল হজম করেছিল লাল-হলুদ ব্রিগেড। এমন পারফরম্যান্সের আশা হয়তো কেউ করেননি। তবে সুযোগ বুঝে দানি রামিরেজ থেকে শুরু করে আকে আর্নড লোবা সহ ডেভিড লালহানসাঙ্গার মত ফুটবলাররা গোল করার মধ্য দিয়ে ব্যবধান কমাতে সমর্থ হলেও সেটা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না।
এই পরিস্থিতিতে আনোয়ার আলির অনুপস্থিতি যেন ব্যাপকভাবে অনুভব করেছে গোটা দল। তবে সেই ধাক্কা কাটিয়ে আসন্ন ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে অন্তত পয়েন্ট ছিনিয়ে নেওয়ার লক্ষ্য থাকবে লাল-হলুদ ব্রিগেডের। তবে এসবের মাঝেই বদল হয়েছে ম্যাচের দিনক্ষণ। পূর্ব সূচি অনুযায়ী আগামী ২১শে ডিসেম্বর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল পাঁচটা থেকে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল এবং নর্থইস্ট ইউনাইটেডের। তবে ১৯শে ডিসেম্বর যুবভারতীর বুকে অনুষ্ঠান করতে চলেছেন পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। সেই কারনেই বদল করা হয়েছে এই ম্যাচের সময় ও দিনক্ষণ। এক্ষেত্রে আগামী ১২ই জানুয়ারি বিকেল ৫টায় সল্টলেক স্টেডিয়ামেই মুখোমুখি হবে এই দুই দল।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.