এনকাউন্টার সমাধান কি! প্রশ্ন - 24 Ghanta Bangla News
Home

এনকাউন্টার সমাধান কি! প্রশ্ন

Spread the love

বারুইপুর, গাইঘাটা, রায়গঞ্জ- ধর্ষণ ও খুনের একের পর এক ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারের সাম্প্রতিক প্রবণতা ঘিরে যখন রাজ্যে চর্চা তুঙ্গে, তখনই এই পুলিশি পদক্ষেপের বিরোধিতায় পথে নামল ‘ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেন’। ধর্ষণের অভিযোগ উঠলেই এনকাউন্টার নয়, অপরাধীদের আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার আরজি কর মেডিক্যাল কলেজ থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করলেন সংগঠনের সদস্য, সমর্থকরা। শুরুতে অভয়ার মূর্তিতে মাল্যদান করা হয়। চিকিৎসক অনিকেত মাহাতো, সজল বিশ্বাস ও বিপ্লব চন্দ্র মিছিলে হাঁটেন। সজল বিশ্বাসের অভিযোগ, ‘আরজি কর আন্দোলনের জেরে ক্ষমতায় আসা নতুন সরকার ছ’মাসেও ন্যায়বিচার দিতে পারেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *