‘আমার ফোনে নজরদারি চালাচ্ছে সরকার’, মোদীকে নিশানা রাহুলের - 24 Ghanta Bangla News
Home

‘আমার ফোনে নজরদারি চালাচ্ছে সরকার’, মোদীকে নিশানা রাহুলের

Spread the love


নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের ফোনে আড়ি পাতার অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার কংগ্রেসের প্রকাশ করা একটি ভিডিয়োতে এই অভিযোগ করেন…

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের ফোনে আড়ি পাতার অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার কংগ্রেসের প্রকাশ করা একটি ভিডিয়োতে এই অভিযোগ করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জও ছুড়ে দেন রাহুল। তাঁর দাবি, বিদেশি শক্তির নিয়ন্ত্রণে কে রয়েছেন এবং কে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত, তা নিয়ে মুখোমুখি আলোচনাতেই সব প্রকাশ্যে আসবে।

ভিডিয়োয় রাহুল বলেন, “প্রধানমন্ত্রী বিষয়টি জানেন। কারণ, তাঁর সরকার আমার ফোনে আড়ি পাতে।” তাঁর দাবি, মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্ক হলে দেশের মানুষ জানতে পারবেন, কারা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন এবং কারা দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত।

কংগ্রেস নেতার আরও দাবি, প্রধানমন্ত্রীকে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে থাকার প্রমাণ তিনি আগেই দিয়েছেন। সেই প্রমাণ তাঁর ফোনেই রয়েছে। রাহুলের কথায়, “তিনি প্রকাশ্য বিতর্কে এলেই সবাই জানতে পারবেন, কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন, কে দেশবিরোধী এবং কত দিন ধরে এই কাজ চলছে।”

প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে রাহুল বলেন, দেশবিরোধী কে এবং বিদেশি শক্তির নিয়ন্ত্রণে কে রয়েছেন, তা নিয়ে যে কোনও জায়গায়, যে কোনও সময়ে বিতর্কে বসতে তিনি প্রস্তুত।

তবে এই প্রথম নয়, এর আগেও ফোনে নজরদারির অভিযোগ তুলেছিলেন রাহুল। ২০২৩ সালে ইজরায়েলি সংস্থা এনএসও-র তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে তাঁর ফোনে নজরদারি চালানো হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি। যদিও শুক্রবারের অভিযোগের সমর্থনে নতুন কোনও প্রযুক্তিগত প্রমাণ প্রকাশ্যে আনেননি কংগ্রেস নেতা।

এ বছরই ১ ট্রিলিয়ন ডলারের রফতানি! নতুন ইতিহাস গড়ার পথে ভারত

জাকির নায়েকের ইসলামিক রিসার্চকে আরও ৫ বছরের জন্য নিষিদ্ধ করল মোদী সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *