Partha chatterjee -আদালতে হাজির হয়েও ভার্চুয়াল শুনানিতে পার্থ - 24 Ghanta Bangla News
Home

Partha chatterjee -আদালতে হাজির হয়েও ভার্চুয়াল শুনানিতে পার্থ

Spread the love

আদালতের নির্দেশে বলা হয়েছে, সাক্ষীদের ভয় দেখানো বা হুমকি দেওয়া যাবে না। তদন্তে সহযোগিতা করতে হবে। চার্জ গঠনের দিন আদালতে হাজিরাও বাধ্যতামূলক। সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পার্থ জামিন পেলেও আপাতত রাজ্যের বাইরে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিকিৎসার প্রয়োজনে ছাড় চাইতে হলে প্রয়োজনীয় কারণ জানাতে হবে। এমনকী, আদালতে জমা রাখতে হবে তাঁর পাসপোর্টও। শুধু তাই নয়, যে অপরাধের মামলায় (শিক্ষায় নিয়োগ দুর্নীতি) তাঁকে জামিন দেওয়া হয়েছে, ভবিষ্যতে এমন অপরাধে জড়ানো থেকেও বিরত থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *