Microsoft Outage: ১৫ ঘণ্টা কেটে গেল, Microsoft পরিষেবা কি চালু হল? কী সমস্যা হয়েছিল? | Microsoft Outage: Microsoft Services Slowly Recovering, Service Resumed, What Went Wrong? - 24 Ghanta Bangla News
Home

Microsoft Outage: ১৫ ঘণ্টা কেটে গেল, Microsoft পরিষেবা কি চালু হল? কী সমস্যা হয়েছিল? | Microsoft Outage: Microsoft Services Slowly Recovering, Service Resumed, What Went Wrong?

Spread the love

নিউ ইয়র্ক: হঠাৎ স্তব্ধ মাইক্রোসফটের পরিষেবা। বৃহস্পতিবার রাত থেকে অচল মাইক্রোসফটের একের পর এক পরিষেবা। টিমস, আউটলুক, কো-পাইলট, মাইক্রোসফট ৩৬- কিছুই কাজ করছে না। আজ সারাদিন ধরেই এই অচলাবস্থা চলে। অবশেষে টানা প্রায় ১৫ ঘণ্টা পরিষেবা বন্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মাইক্রেসফট (Microsoft)-এর পরিষেবা।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সমস্যার জেরে আউটলুক (Outlook), টিমস (Teams), কোপাইলট (Copilot) এবং মাইক্রোসফট ৩৬৫ (Microsoft 365)-এর মতো একাধিক পরিষেবা ব্যাহত হয়। আজ, শুক্রবার মাইক্রোসফট জানিয়েছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কিছু জায়গায় পরিষেবা পুনরুদ্ধারের কাজ শেষ হয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, ধীরে ধীরে পরিষেবার ট্র্যাফিক স্বাভাবিক করা হচ্ছে। এর ফলে ইমেল অ্যাকাউন্টে ঢোকা এবং দেরিতে ইমেল পৌঁছনোর মতো সমস্যাগুলিও অনেকটাই কমেছে। তবে কিছু ব্যবহারকারীকে এখনও মাঝে মধ্যেই পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, এই পরিষেবা বিভ্রাটের সঙ্গে কোনও সাইবার হামলা বা নিরাপত্তা সংক্রান্ত ঘটনার যোগ নেই। মাইক্রোসফটের এক শীর্ষ আধিকারিক বৃহস্পতিবারই স্পষ্ট জানিয়েছেন, এটি কোনও ম্যালিশিয়াস (malicious) বা সাইবার হানার কারণে হয়নি।

৭৪টি দেশে প্রভাব-

মাইক্রোসফটের একাধিক পরিষেবা বিভ্রাটের জেরে এর প্রভাবও পড়েছে ব্যাপকভাবে। ডাউনডিকেক্টর (Downdetector)-এর তথ্য অনুযায়ী, মাত্র এক ঘণ্টার মধ্যে ৭৪টি দেশ ও অঞ্চলে মাইক্রোসফটের পরিষেবা ব্যাহত বা সমস্যা নিয়ে রিপোর্ট জমা পড়েছে।

বৃহস্পতিবার থেকেই আউটলুক সহ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে সমস্যা দেখা দিতে শুরু করে। অনেক ব্যবহারকারী নিজেদের ইমেল অ্যাকাউন্টে ঢুকতে পারছিলেন না। মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন অ্যাপেও নানা ধরনের সমস্যার মুখে পড়েন ব্যবহারকারীরা।

সংস্থা জানিয়েছে, তারা সমস্যার কারণ খতিয়ে দেখছে। শুক্রবার অবশ্য মাইক্রোসফট জানিয়েছে, পরিষেবা পুনরুদ্ধারের কাজ এগোচ্ছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বেশ কিছু অংশে ইতিমধ্যেই রিকোভারি অ্যাকশন (recovery action) শেষ হয়েছে। তবে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *