Kolkata municipal corporation-টালার পাইপ লাইন কবে ঠিক হবে? উত্তর নেই পুরসভার
যদিও এমন অভিযোগ মানতে রাজি নয় পুর কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, সোমবার সকালে টালার পাইপ ফেটে যাওয়ার পরে সংলগ্ন এলাকায় গত চার দিনে ৮০০ টি জলের গাড়ি পাঠানো হয়েছে। এ দিকে উত্তর কলকাতার রাজবল্লভপাড়া, নীলমণি মিত্র স্ট্রিট, কুমোরটুলি, শ্যামবাজার এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় হুগলি নদী থেকে জল কিনে এনে গৃহস্থালির কাজ করতে হচ্ছে।