Indigo, Air India-র অ্যালার্ট জারি, থমকে IT কোম্পানির কাজও! Microsoft-এ এমন কী হল? | Microsoft outage air india indigo issues alert it companies also face disruption what happened in microsoft - 24 Ghanta Bangla News
Home

Indigo, Air India-র অ্যালার্ট জারি, থমকে IT কোম্পানির কাজও! Microsoft-এ এমন কী হল? | Microsoft outage air india indigo issues alert it companies also face disruption what happened in microsoft

Spread the love

কাজ করছে না মাইক্রোসফট।Image Credit: Getty Image

নয়া দিল্লি: বিমান থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, বৃহস্পতিবার রাত থেকে কার্যত থমকে গিয়েছে সব কিছু। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মতো উড়ান সংস্থা এবার জারি করল অ্যালার্ট। বাতিল হচ্ছে একের পর এক বিমান। প্রভাব পড়ছে গ্রাহক পরিষেবাতে। আর এই সব কিছুর মূলেই রয়েছে মাইক্রোসফট।

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মাইক্রোসফ্ট ব্যবহার করেন প্রয়োজনীয় কাজ করার জন্য। ইমেইল থেকে আউটলুক, বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। তবে গতকাল রাত থেকে হঠাৎ মাইক্রোসফট কাজ করা বন্ধ করে দেওয়ায় মাথায় হাত পড়েছে সবার। এমনকী, ভারতের এভিয়েশন বা উড়ান সেক্টরেও প্রভাব পড়েছে। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে কাস্টমার সাপোর্ট সিস্টেমে প্রভাব পড়ছে।

ইন্ডিগো যাত্রীদের প্রধান সমস্যা হচ্ছে ইমেইলের মাধ্যমে যোগাযোগ। এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, ইমেল সাপোর্ট সার্ভিস ব্যহত হচ্ছে। এর ফলে যাত্রীরা হয়তো সঠিক সময়ে ইমেইল পাবেন না। গ্রাহকদের সুবিধার জন্য ইমেইলের অপেক্ষা না করে এয়ারলাইন্সের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ৬ই স্কাই ( 6E Skai)-তে যোগাযোগ করতে বলা হয়েছে।

অন্যদিকে, এয়ার ইন্ডিয়া আবার অন্য সমস্যায় পড়েছে। তারা জানিয়েছে যে তাদের উড়ান পরিষেবা বা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় তেমন প্রভাব পড়েনি। গ্রাহকদের ইমেইলের জবাবও দেওয়া হচ্ছে।

মাইক্রোসফটে কী সমস্যা হল?

গতকাল, ১২ নভেম্বর থেকে হঠাৎ মাইক্রোসফটে সমস্যা দেখা যায়। গ্রাহকরা জানায়, ইমেইল থেকে আউটলুক, মাইক্রোসফটের নানা পরিষেবা কাজ করা বন্ধ হয়ে গিয়েছে। ক্লায়েন্টদের সঙ্গে কল বন্ধ। অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না রিসার্চ রিপোর্টেরও।

আর্থিক ক্ষেত্রেও প্রভাব পড়েছে। ব্রোকারেজ বা শেয়ার বাজার খোলার আগে অনেকেই মিটিং করতে পারেননি। অস্ট্রেলিয়ার গোয়েন্দা ও ফেডেরাল পুলিশ এজেন্সিও জানিয়েছে যে ইমেইল নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। জাপান সরকার জানিয়েছে, তাদের আইটি প্ল্যাটফর্মগুলিতে প্রভাব পড়েছে। ইমেইল, আউটলুকের বদলে এখন তাদের ফোন, অন্যান্য চ্যাট টুলের উপরে ভরসা করতে হচ্ছে। সিঙ্গাপুর, ফিলিপিন্সেও একই সমস্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *