IIT রুরকির হস্টেলে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ - 24 Ghanta Bangla News
Home

IIT রুরকির হস্টেলে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

Spread the love


নয়াদিল্লি: আইআইটি-তে পড়ার স্বপ্ন নিয়ে দেশের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন। কিন্তু শুক্রবার সামনে এল তাঁর মৃত্যুর খবর। IIT রুরকির দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার…

নয়াদিল্লি: আইআইটি-তে পড়ার স্বপ্ন নিয়ে দেশের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন। কিন্তু শুক্রবার সামনে এল তাঁর মৃত্যুর খবর। IIT রুরকির দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম আয়ুষ রাজোরিয়া। বয়স মাত্র ২০ বছর। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

আয়ুষ IIT রুরকির গণিত বিভাগের BS-MS প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। তাঁর বিষয় ছিল ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং। শুক্রবার, ১৩ নভেম্বর একটি বিবৃতি প্রকাশ করে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইআইটি কর্তৃপক্ষ। একই সঙ্গে ছাত্রের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠান।

প্রাথমিকভাবে মৃত্যুর ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও, ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। IIT রুরকি জানিয়েছে, তদন্তের কাজে পুলিশকে সবরকম সহযোগিতা করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে কর্তৃপক্ষ প্রস্তুত বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

পাশাপাশি মৃত ছাত্রের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠান। এই ঘটনার জেরে ক্যাম্পাসের যাঁরা মানসিকভাবে বিপর্যস্ত, তাঁদেরও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে IIT রুরকি।

মৃত্যুর কারণ নিয়ে কোনওরকম জল্পনা না ছড়ানোর আবেদনও জানিয়েছে কর্তৃপক্ষ। পরিবারের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তাকে সম্মান করার জন্য সকলের কাছে অনুরোধ করা হয়েছে।

পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের, আহত বহু

কর্মকান্ড রাজ্যের শান্তি নষ্ট করছে ! ওয়াংচুকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল লাদাখ প্রশাসন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *