Bolpur Firing Incident | বোলপুরে পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি, জখম কনস্টেবল বিশ্বজিৎ দাস #shorts
বীরভূমের বোলপুরে পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সন্ধ্যায় বোলপুরের লায়েক বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে গুলির মুখে পড়েন পুলিশকর্মীরা। অভিযুক্তের ছোড়া গুলিতে পায়ে জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। গুলিবিদ্ধ কনস্টেবলকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পর পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কী কারণে এই গুলি চালানোর ঘটনা, অভিযুক্তের পরিচয় কী—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।