৫ বছর পরে নতুন মোড়কে মীরাক্কেল, রাজ্যে পালাবদলের হাওয়ায় কতটা বদলাবে এই কমেডি শো? - 24 Ghanta Bangla News
Home

৫ বছর পরে নতুন মোড়কে মীরাক্কেল, রাজ্যে পালাবদলের হাওয়ায় কতটা বদলাবে এই কমেডি শো?

Spread the love

চ্যানেল সূত্রে খবর, পুরোনো খোল-নলচে বদলে একেবারে নতুন করে সাজানো হচ্ছে ‘মীরাক্কেল ১১’। বয়স এখানে কোনও বাধা নয়। পাঁচ বছরের ঊর্ধ্বে যে কেউ নিজের বলা মজার জোকসের একটি ভিডিয়ো পাঠিয়ে সরাসরি অডিশনে অংশ নিতে পারবেন। প্রাথমিক বাছাই পর্বের পরেই শুরু হবে মূল লড়াই। পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ইঙ্গিত অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে ২০২৭ সালের ফেব্রুয়ারি নাগাদ শুরু হতে পারে এই শোয়ের সম্প্রচার। আর জানুয়ারি মাসের শেষের দিক থেকেই শুরু হয়ে যেতে পারে ফ্লোরের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *