সময়ে কাজ শেষ না হলে শোকজ় কর্মীকে, কড়া পদক্ষেপ রাজ্যের
প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সময় বেঁধে দেওয়া হয়েছে। ‘ডিমড গ্র্যান্ট’ বা স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর হওয়া মামলার সংখ্যা, জারি হওয়া শো-কজ নোটিস এবং গৃহীত পদক্ষেপের একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।
শুভেন্দু অধিকারী বার বার জানিয়েছেন, সরকারি পরিষেবার কাজ ফেলে রাখা যাবে না। সামগ্রিক ভাবে সব দপ্তরে দ্রুতগতিতে কাজ করার জন্য বার্তা দেওয়া হয়েছে। এরই মধ্যে মুখ্য সচিব মনোজ আগরওয়ালের অফিস থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।