রবি ঠাকুর, গওহর জানদের কণ্ঠ আগলে রাখবে ডিজিটাইজ়েশন - 24 Ghanta Bangla News
Home

রবি ঠাকুর, গওহর জানদের কণ্ঠ আগলে রাখবে ডিজিটাইজ়েশন

Spread the love

সে আমলে লালচাঁদ বড়াল, পূর্ণকুমারী, জানকীবাই, বরকতুল্লাহ খান, আবদুল করিম খান প্রমুখ শিল্পীর রেকর্ড প্রকাশিত হয়েছিল ‘গ্রামোফোন অ্যান্ড টাইপরাইটার কোম্পানি’ থেকে। প্রকল্পের অন্যতম গবেষক তথা ভাষাতাত্ত্বিক (লিঙ্গুইস্ট) রাজীব চক্রবর্তী রেকর্ডিংয়ের বাণিজ্যিক ইতিহাস প্রসঙ্গে জানান, প্রথম দিকে মোমের ডিস্কে রেকর্ডিংয়ের পরে তা জার্মানির হ্যানোভারে যেত গালার প্রেসিংয়ের জন্য। ১৯০৭–এ কলকাতায় নিজস্ব প্রেসিং ইউনিট তৈরির পরে গোটা এশিয়ার রেকর্ডিং কেন্দ্র হয়ে ওঠে এই শহর। ভারত ছাড়াও শ্রীলঙ্কা, আফগানিস্তান, তৎকালীন বার্মা (বর্তমান মিয়ানমার), এমনকী চিনা রেকর্ডের মূল প্রেসিংয়ের কাজও হতো মহানগরে। রাজীব বলেন, ‘রেকর্ড হচ্ছে অ্যানালগ মাধ্যম। ভেঙে না গেলে, এর লয়-ক্ষয় নেই। উল্টোদিকে, ক্লাউড সিস্টেম ছাড়া ডিজিটাল মাধ্যম খুবই অস্থায়ী। তা সত্ত্বেও সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে এবং রেকর্ডিং ইন্ডাস্ট্রির সামাজিক-অর্থনৈতিক প্রভাব নিয়ে কাজ করতে গেলে ডিজিটাইজ়েশনের বিকল্প নেই।’ তৎকালীন রেকর্ডিং ইন্ডাস্ট্রির বিশাল বাজার ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আজও সে ভাবে কোনও কাজ হয়নি বলে জানান ওই গবেষক। এই আর্কাইভ এমন গবেষণার পথ প্রশস্ত করবে বলে তিনিও আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *