ব্যাঙ্কের চাকরিতে যোগের আগে 'অপারেশন’ ভুয়ো গোয়েন্দার - 24 Ghanta Bangla News
Home

ব্যাঙ্কের চাকরিতে যোগের আগে ‘অপারেশন’ ভুয়ো গোয়েন্দার

Spread the love

পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন বিপ্রর্ষি বসু, শুভমসাগর তাঁতি এবং পল্লব মণ্ডল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হুগলির উত্তরপাড়ার বাসিন্দা বিপ্রর্ষি বাণিজ্যে স্নাতক। তিনি ২০২৪–এ একটি টেলিকলিং সংস্থায় কাজ করেছিলেন। ২০২৫–এ একটি বেসরকারি ব্যাঙ্কে যোগ দিলেও সে বছর অক্টোবরে তাঁর চাকরি চলে যায়। তদন্তকারীদের দাবি, ২০২৪ থেকেই নিজেকে সিবিআইয়ের ডিএসপি বলে পরিচয় দিয়ে প্রতারণার কারবার চালিয়ে আসছেন তিনি। হাতিয়েছেন লাখ লাখ টাকাও। সম্প্রতি ব্যাঙ্ক সার্ভিসেস পরীক্ষায় পাশ করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারও তাঁর হাতে আসে। পরের সপ্তাহেই চাকরিতে জয়েন করার কথা ছি‍ল তাঁর। তার আগেই সিবিআই অফিসার সাজতে গিয়ে শ্রীঘরে যেতে হলো তাঁকে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গত সোমবারের। ওই দিন দুপুরে একটি গাড়িতে চেপে এজেসি বোস রোডের নিজ়াম প্যালেসে পৌঁছন বিপ্রর্ষি ও শুভম। গাড়ি থেকে নেমে তাঁরা প্রথমে এমএসও বিল্ডিংয়ের আট তলায় এসএসসির পূর্বাঞ্চলীয় দপ্তরে চলে যান। বিপ্রর্ষি নিজেকে সিবিআইয়ের ডিএসপি এবং শুভম সাব-ইনস্পেক্টর পরিচয় দেন। তাঁদের হাতে ছিল সিবিআইয়ের পরিচয়পত্র এবং এসএসসি পরীক্ষার্থীদের কিছু নথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *