ডায়মন্ড হারবার এফসির প্রাক্তনীকে দলে নিল মুম্বই সিটি - 24 Ghanta Bangla News
Home

ডায়মন্ড হারবার এফসির প্রাক্তনীকে দলে নিল মুম্বই সিটি

Spread the love

চলতি ISL-এ ঘুরে দাঁড়াতে ডায়মন্ড হারবার এফসির প্রাক্তন স্ট্রাইকার লুকা মায়সেনকে দলে নিল মুম্বই সিটি এফসি। বৃহস্পতিবার তাঁকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে ক্লাব। চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে লিগ টেব্‌লে ১১ নম্বরে রয়েছে মুম্বই। এখনও একটা ম্যাচেও জেতেনি। ২০২০ সালে চার্চিল ব্রাদার্সের হয়ে ভারতীয় ফুটবলে পা রেখেছিলেন স্লোভেনিয়ার এই স্ট্রাইকার। ওই মরশুমে আই লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। শেষবার খেলেছিলেন ডায়মন্ড হারবারের হয়ে। এ বার মুম্বইয়ের অ্যাটাককে শক্তিশালী করার দায়িত্ব ৩১ বছরের মায়সেনের কাঁধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *