জেলেকে টেনে নিয়ে গেল বাঘ - 24 Ghanta Bangla News
Home

জেলেকে টেনে নিয়ে গেল বাঘ

Spread the love

বাঘের মুখে পড়লেন ৭০ বছরের এক মৎস্যজীবী। পেটের তাগিদে সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার শিকার হলেন প্রদীপ রায় (৭০) নামের ওই বৃদ্ধ। সঙ্গীদের চোখের সামনেই জঙ্গল থেকে ঝাঁপিয়ে পড়ে তাঁকে টেনে নিয়ে যায় একটি বাঘ। প্রদীপের খোঁজে তল্লাশি শুরু করেছে বন দপ্তর। নিখোঁজ ধীবরের বাড়ি বাসন্তী ব্লকের ঝড়খালি ৪ নম্বর আশ্রমপাড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা সুন্দরবনের নেতিধোপানি সংলগ্ন জাহাজ ফোড়ন এলাকার উত্তর পাড়ে কাঁকড়া ধরছিলেন। সেই সময়ে ঝোপের মধ্যে থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে প্রদীপের উপরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *