অবহেলায় পড়ে কুখ্যাত পেডির নামাঙ্কিত রেশম প্রশিক্ষণ কেন্দ্র - 24 Ghanta Bangla News
Home

অবহেলায় পড়ে কুখ্যাত পেডির নামাঙ্কিত রেশম প্রশিক্ষণ কেন্দ্র

Spread the love

অভিযোগ, বাম জমানা থেকেই সেন্টারটির হাল খারাপ হয়েছিল। এরপরে তৃণমূল জমানায় এই কেন্দ্রের দিকে কেউ ফিরেও তাকায়নি। যা নিয়ে ক্ষোভ রয়েছে জেলায় রেশম শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের। কালিয়াচক থানার জালালপুরের বাসিন্দা, রেশম উৎপাদনকারী জাফর শেখ, দিলবর হোসেন একসুরে বলছেন, ‘পেডি সিল্ক ট্রেনিং সেন্টারের উন্নয়ন হলে অনেক সুবিধা হতো। কারণ, ওখানে বিনামূল্যে প্রশিক্ষণ এবং নানা ধরনের সহায়তা মিলবে। এটি নতুন করে চালু হলে রেশম উৎপাদনে আগ্রহ বাড়বে অনেকের।’ কেন্দ্রীয় রেশম গবেষণা সম্প্রসারণ কেন্দ্রের আধিকারিক তন্ময় সরকারের বক্তব্য, ‘বিগত দিনের পরিস্থিতির কথা বলতে পারব না। বর্তমানে রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রটি নিয়ে অনেক পরিকল্পনায় রয়েছে। সেন্টারের আধুনিকীকরণ এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে একটি আলোচনাও হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *