Abhishek Banerjee Court Hearing | ‘কোন বিচারপতি বিজেপির, কারা তৃণমূলের?’ অভিষেকের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন বিচারপতি কৃষ্ণা রাওয়ের। অভিষেকের আইনজীবী শোয়েব আলমকে বিচারপতির প্রশ্ন, ‘কোন বিচারপতিরা বিজেপির এবং কারা তৃণমূলের? তালিকা দিন।’ বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে অভিষেকের মন্তব্যের প্রেক্ষিতে এই প্রশ্ন করেন বিচারপতি। অন্যদিকে, অভিষেকের নিরাপত্তা প্রত্যাহার এবং তাঁর বাড়িতে হামলার অভিযোগও আদালতে তুলে ধরেন আইনজীবী। নিরাপত্তা পর্যালোচনা নিয়ে রাজ্যের বক্তব্য শোনার পর মামলার শুনানি শেষ করেন বিচারপতি কৃষ্ণা রাও। রায়দান আপাতত স্থগিত।