সুমিতের স্ত্রীর আর্জিতে জরুরি শুনানি নয় কোর্টে
আদালতে সুস্মিতার আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যর দাবি, আদালত তাঁর নিরাপত্তার ব্যবস্থা করুক। পাশাপাশি আইনজীবী জানান, দক্ষিণ ২৪ পরগনার কালীতলা আশুতি থানা তাঁকে গ্রেপ্তার করেছে। কিন্তু তাঁকে এখন উস্তি থানায় রাখা হচ্ছে। এর কারণও জানানো হচ্ছে না। তাঁদের আশঙ্কা, সুমিতকে কালীতলা আশুতি থানায় নিয়ে যাওয়ার সময়ে এনকাউন্টার করা হতে পারে। সুমিতের গ্রেপ্তারির গোটা ঘটনাক্রম সিবিআই তদন্ত অথবা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন সুস্মিতা।