সিঙ্গুরে মন্ত্রী দিলীপ ঘোষ
হুগলিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র ঘুরে দেখলেন মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার সিঙ্গুর পঞ্চায়েত সমিতিতে ভাইফোঁটা অনুষ্ঠানে যোগ দেন তিনি। উপস্থিত মহিলারা তাঁকে ফোঁটা দেন। এরপরেই তিনি বেড়াবেড়ি এলাকার দুটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র ঘুরে দেখেন। তিনি বলেন, ‘বর্জ্য থেকে সার তৈরির প্রক্রিয়ার উপরে আমাদের আরও জোর দিতে হবে।’ বিকশিত ভারত রোজগার নিশ্চয়তা প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি।