প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস প্রয়াত
প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। পরিবার সূত্রের খবর, বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাত ৮টা ৩৫ মিনিটে মারা যান তিনি। বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। দুর্গাপুজোর সপ্তমীর দিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। নিউমোনিয়া ও মূত্রনালির সংক্রমণে ভুগছিলেন উজ্জ্বল বিশ্বাস। সেখান থেকে সেপটিক শক হয়েছিল, কিডনি নিয়েও মারাত্মক জটিলতা তৈরি হয়েছিল, ভেন্টিলেশনে ছিলেন তিনি। মৃত্যু কালে উজ্জ্বল বিশ্বাসের বয়স হয়েছিল ৭২ বছর।