চিকিৎসকদের উপর নজরদারিতে নোডাল অফিসার নিয়োগ - 24 Ghanta Bangla News
Home

চিকিৎসকদের উপর নজরদারিতে নোডাল অফিসার নিয়োগ

Spread the love

সকাল ন’টা থেকে বেলা দু’টো পর্যন্ত চলে বহির্বিভাগের পরিষেবা। গড়ে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষ কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার জন্য আসেন। কিন্তু বারেবারে অভিযোগ উঠেছে যে, এখানে চিকিৎসকরা সময়মতো আসেন না, নির্দিষ্ট সময়ে গেলেও অনেক ক্ষেত্রে তাঁদের দেখা মেলে না। চিকিৎসকদের কাছে প্রায়ই মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ–সহ বহিরাগতদের ভিড় লেগে থাকে। এমনকী, চিকিৎসকদের একাংশ রোগীদের প্রাইভেট চেম্বারে দেখাতে ও বেসরকারি ক্লিনিক থেকে পরীক্ষা করাতে উৎসাহিত করেন বলেও অভিযোগ। এর পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের একাংশের বিরুদ্ধে দুর্ব্যবহার ও ফাঁকিবাজি করার অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে এক অ্যাসিস্ট্যান্ট সুপারকে নোডাল অফিসার করে বহির্বিভাগে নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা নন, কোনও রোগী সমস্যায় পড়েছেন কি না, টিকিট কাউন্টার এবং ওষুধের লাইনে সবকিছু স্বাভাবিক আছে কি না, এই সবকিছু দেখে রিপোর্ট তৈরি করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *