অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সহজ জয় ভারতের
সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবার জয়ের মধ্য দিয়েই অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ (U17 Asian Cup) কোয়ালিফায়ার শুরু করল ভারত। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় কুয়ালালামপুরে প্রথম…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবার জয়ের মধ্য দিয়েই অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ (U17 Asian Cup) কোয়ালিফায়ার শুরু করল ভারত। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় কুয়ালালামপুরে প্রথম ম্যাচে নেমেছিল মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেরা। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল সিঙ্গাপুরের বিরুদ্ধে। সম্পূর্ণ সময়ের শেষে ৪-২ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে ভারতীয় ফুটবল দল। এদিন ব্লু-টাইগার্সদের হয়ে হ্যাটট্রিক করেন দাল্লালমুয়ন গাংতে। এছাড়াও একটি গোল করে যান ঋসত্বিক মাইতি। অন্যদিকে, সিঙ্গাপুরের হয়ে জোড়া গোল করেন ইজান ফরিদ রিকফি।
এই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। তবে শুরুটা খুব একটা ভালো ছিল না ভারতের। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ইজান। তবে ২৯ মিনিটের মাথায় দলকে সমতায় এনেছিলেন অধিনায়ক গাংতে। তারপর আরও একাধিকবার গোলের সুযোগ এসেছিল দুই শিবিরের কাছে। কিন্তু গোলের মুখ খোলা আর সম্ভব হয়নি। যারফলে প্রথমার্ধের শেষে বজায় ছিল অমীমাংসিত ফলাফল। তবে দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই এগিয়ে যেতে মরিয়া ছিল ভারতীয় শিবির।
তারপর ৬১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে যান গাংতে। যদিও মিনিট চারেকের মধ্যে সেই গোল শোধ করে দিয়েছিল সিঙ্গাপুর। তবে ৮৩ মিনিটের মাথায় গাংতে হ্যাটট্রিক সম্পন্ন করার পর অনেকটাই চাপে পড়ে গিয়েছিল প্রতিপক্ষ ফুটবল দল। শেষ পর্যন্ত চতুর্থ গোল হজম করার পর আর ম্যাচে ফিরতে পারেনি সিঙ্গাপুর।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.