Kolkata Airport High Alert: ‘হ্যাইজ্যাক করা হবে’, ককপিটে পাইলট উঠতেই পেলেন চিরকূট, কলকাতা বিমানবন্দরে অ্যালার্ট | Hijack Alert in subhash chandra bose international airport kolkata
কলকাতা: কয়েকদিন আগে আসছিল কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের খবর। একদিন নয়, পরপর দু’দিন এই বোমাতঙ্কের হুমকি আসছিল। আর এবার হাইজ্যাকের হুমকি।কলকাতা-মুম্বইগামী এয়ারইন্ডিয়ার বিমানে হাইজ্যাক অ্যালার্ট এল।
কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার বিমান যাচ্ছিল মুম্বইয়ের দিকে। ১০টা ২৫ মিনিট নাগাদ কলকাতা থেকে সেটি মুম্বই ওড়ার উদ্দেশে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিমানবন্দর সূত্রে খবর, ককপিটে পাইলট যেই ওঠেন, তখনই দেখতে পান হাইজ্যাক থ্রেট। অর্থাৎ চিরকূটে লেখা আছে ‘বিমানটি হ্যাইজ্যাক হবে’। এর পরবর্তী ক্ষেত্রে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন। তারপর বিমানটিকে অ্যাইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের দ্রুততার সহিত নামিয়ে দেওয়া হয়। গোটা ঘটনা দেখছে CISF। এখন প্রশ্ন উঠছে, ককপিটে কীভাবে চিরকূট রেখে গেল। এখন দেখার কোনও সন্দেহজনক বস্তু মেলে কি না।
কর্মাশিয়াল পাইলট ক্যাপ্টেন অরিন্দম দত্ত বলেন, “এটা ভয়ানক ব্যাপার। তবে, অনেক সময় এমন দেখেছি, বহু যাত্রী দেরিতে পৌঁছন। প্লেন ধরার জন্য ফন্দি করে কোনও বন্ধুকে দিয়ে বা পরিবারের কাউকে দিয়ে ওই হাইজ্যাক লিখে দিল বা ফোন কল করাল। এতে উড়ান দেরিতে উড়ল। এমন অনেক ঘটনা ঘটেছে আগে। তবে এই ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটালে আর যদি ধরা পড়ে। জেল হতে পারে। প্রচুর পরিমাণ জ্বালানি ক্ষতিগ্রস্ত, টাকার ক্ষতিগ্রস্ত। পুরোটাই তদন্ত হবে।”
এর আগে ফুকেট থেকে আসা বিমানের টয়লেটের আয়নায় লেখা ‘বম্ব ইনসাইড এয়ারক্রাফ্ট’। সেই নিয়ে ছড়িয়ে ছিল বোমাতঙ্ক