Firecrackers: বাজি–দৌরাত্ম্য: আইন আছে, কিন্তু প্রয়োগে
কালীপুজোয় নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ২০৫ জন। দীপাবলিতে আরও ৭৫ জন। দু’দিনে বাজি বাজেয়াপ্ত হয়েছে আড়াইশো কেজির আশপাশে। গত বছরের তুলনায় এই পরিমাণ উল্লেখযোগ্য ভাবে কম। অথচ, রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় শব্দবাজির দাপট ছিল ভালোই। পরিবেশকর্মী থেকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন কর্তা, সকলেরই প্রশ্ন — বছর দশেক আগেও দূষণের ঘটনায় এফআইআর হতো। জরিমানা আদায় করা হতো। জরিমানার টাকা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে দেওয়ার ব্যবস্থাও ছিল। এখন সেই সক্রিয়তা কোথায়? পর্ষদের প্রাক্তন মুখ্য আইন আধিকারিক বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের কথায়, ‘বাজি ফাটানোর অপরাধে যদি কেউ শাস্তি না পান, তা হলে মানুষের চেতনা ফিরবে কী ভাবে? আগে শব্দবাজি ফাটানোর অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা হতো। বিভিন্ন ঘটনায় এফআইআর হয়েছিল। এখন কেন হচ্ছে না?’