সাড়ে ৩ বছরের নিভৃত সাধনা, ‘রামায়ণ’-এ রণবীরের বর্ম বোনার গল্প শোনালেন অসমের কারিগররা - 24 Ghanta Bangla News
Home

সাড়ে ৩ বছরের নিভৃত সাধনা, ‘রামায়ণ’-এ রণবীরের বর্ম বোনার গল্প শোনালেন অসমের কারিগররা

Spread the love

নীতেশ তিওয়ারি পরিচালিত বহুপ্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ১’ বক্স অফিসে দারুণ সাফল্যের পাশাপাশি দর্শকদের ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিয়ে চলেছে। ছবিতে রামরূপে রণবীর কাপুর এবং লক্ষ্মণরূপে রবি দুবের পরা বিশেষ সাঁজোয়া বর্ম বা আর্মার নিয়ে এখন চারদিকে চর্চা চলছে। বনবাসে থাকাকালীন সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার দৃশ্যে এই বর্মগুলি দর্শকের নজর কেড়েছে। তবে এই বর্মগুলি তৈরির নেপথ্যে সিনেমার কস্টিউম ডিজ়াইনারদের বিশেষ কৃতিত্ব নেই। এর সঙ্গে জড়িয়ে রয়েছে সুদূর অসমের বারপেটা জেলার নিবেদিতপ্রাণ কারিগরদের সাড়ে ৩ বছরের অক্লান্ত পরিশ্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *