শতাধিক পদে অন্নকূট ভোগ, উৎসবে মাতল মায়াপুর ইসকন
নদিয়ার শ্রীধাম মায়াপুরের ইসকন চন্দ্রোদয় মন্দিরে মহাসমারোহে পালিত হচ্ছে গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসব। শতাধিক পদে পাহাড় চূড়া সমান ভোগ সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে নিবেদন করা হয়েছে। বিশেষ পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন, ভজন ও নানা ধর্মীয় অনুষ্ঠানে উৎসবমুখর মায়াপুর। এই উৎসবে অংশ নিতে দেশ-বিদেশ থেকে এসেছেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। নিবেদিত ভোগ প্রসাদ পাচ্ছেন হাজার হাজার মানুষ। দেখুন মায়াপুর ইসকনের অন্নকূট উৎসবের বিশেষ মুহূর্ত।