ভাইফোঁটার স্পেশাল মাটন তাওয়া ফ্রাই রেসিপি - 24 Ghanta Bangla News
Home

ভাইফোঁটার স্পেশাল মাটন তাওয়া ফ্রাই রেসিপি

Spread the love

প্রণালী

প্রথমে মাটনটা সেদ্ধ করে নিতে হবে। নুন-হলুদ দিয়ে সেদ্ধ করতে পারেন। আবার সমস্ত মশলা দিয়ে কষে নিয়ে সেদ্ধ করতে পারেন।

প্রেশার কুকারে সর্ষের তেল গরম করুন। তাতে পেঁয়াজ বাটা, রসুন-আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা ও নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। এতে মাটন এবং সমস্ত গুঁড়ো ও টক দই মিশিয়ে ভালো করে কষিয়ে নিন। 

পর্যাপ্ত গরম জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে নিন। ২-৩টে সিটি দিয়ে দিন। মাটন সেদ্ধ হয়েছে কি না, তা অবশ্যই চেক করে নেবেন।

এ বার একটি বড় ফ্রাইং প্যাং বা তাওয়াতে তেল গরম করুন। তার মধ্যে শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। তার মধ্যে পেঁয়াজ ও রসুন কুঁচি দিয়ে ভালো করে ভেজে নিন।

মশলা ভাজা হয়ে গেলে এতে মাটন কষাটা দিয়ে দিন। এ বার ক্রমাগত নাড়তে থাকুন। আঁচ কমিয়ে রান্না করবেন। 

মাটন নাড়তে নাড়তে গ্রেভি একদম শুকনো হয়ে যাবে এবং মাংস ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। উপর দিয়ে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি ছড়িয়ে দিন। তৈরি মাটন তাওয়া ফ্রাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *