ভাইফোঁটার আগে কালনায় মিষ্টির রেকর্ড দাম
মাখা সন্দেশের নাম শুনলেই জিভে জল। তার দাম যে আকাশছোঁয়া হবে, তাতে আর আশ্চর্য কী! তা-ও আবার ভাইফোঁটার মরশুমে। মঙ্গলবার থেকেই কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। বর্ধমানের কালনায় মাখা সন্দেশের দাম পৌঁছেছে কেজিতে ৫০০ টাকা। মিষ্টি ব্যবসায়ী অভিজিৎ মোদকের কথায়, ‘চিনি আর ছানার দাম বেড়েছে। তাই মিষ্টির মান ধরে রাখতেই দাম বাড়াতে বাধ্য হয়েছি।’ তবে শুধু মাখা সন্দেশ নয়। রয়েছে আরও আড়াইশো রকমের মিষ্টি। কেশর কালাকাঁদ, বেক কালাকাঁদ, রোজ তালশাঁস, ম্যাঙ্গো তালশাঁস, বাটারস্কচ সন্দেশ — লম্বা তালিকা।