বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে থাকছে না তৎকাল কোটা, টিকিট বাতিলের নিয়মেও কড়াকড়ি

নয়াদিল্লি: হঠাৎ প্ল্যান করে তৎকালে টিকিট কেটে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে (Vande Bharat Sleeper Express) চেপে বসার দিন শেষ! রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে…
নয়াদিল্লি: হঠাৎ প্ল্যান করে তৎকালে টিকিট কেটে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে (Vande Bharat Sleeper Express) চেপে বসার দিন শেষ! রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, এই প্রিমিয়াম ট্রেনগুলির টিকিটের জন্য কোনো রকম তৎকাল কোটা রাখা হচ্ছে না। ফলে শেষ মুহূর্তের যাত্রার জন্য তৎকালের ভরসায় থাকার উপায় আর থাকছে না সাধারণ মানুষের কাছে।
বর্তমানে হাওড়া থেকে কামাখ্যা (গুয়াহাটি), মুম্বই সিএসএমটি থেকে এসএমভিটি বেঙ্গালুরু এবং বারাণসী থেকে নতুন দিল্লি, এই তিন জোড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস দেশের বিভিন্ন রুটে চলাচল করছে। নর্থ সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ড. শিবম শর্মা জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ট্রেনের সমস্ত আসনই একমাত্র নির্ধারিত অগ্রিম রিজার্ভেশন পিরিয়ড বা এআরপি (ARP) নিয়ম মেনে বুকিং করতে হবে।
রেল সূত্রে আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে ভ্রমণের ক্ষেত্রে কড়া নিয়ম মানতে হবে। একমাত্র কনফার্ম টিকিট থাকলেই তবেই যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন। ওয়েটিং লিস্ট বা আরএসি (RAC) টিকিট নিয়ে এই প্রিমিয়াম ট্রেনে চড়ার কোনো অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি, টিকিট বাতিলের নিয়মেও বড়সড় কড়াকড়ি আনা হয়েছে। ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কেটে নেওয়া হবে। আবার ট্রেন ছাড়ার ৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে টিকিট ক্যানসেল করলে কাটা হবে ভাড়ার ৫০ শতাংশ। আর ট্রেন ছাড়ার আগের একেবারে শেষ ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে কোনো টাকাই ফেরত (Refund) পাওয়া যাবে না, ভাড়ার পুরো টাকাই কাটা যাবে।
উল্লেখ্য, অত্যাধুনিক সুযোগ-সুবিধায় ভরপুর বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে মোট ৮২৩টি আসন রয়েছে। এর মধ্যে এসি থ্রি টিয়ারে ৬১১টি, এসি টু টিয়ারে ১৮৮টি এবং ফার্স্ট এসি বা এসি ফার্স্ট ক্লাসে ২৪টি বার্থ বা আসন বরাদ্দ রয়েছে।
যোগী রাজ্যে বিধানসভা নির্বাচনে এ ক্যাটাগরির আসনের জন্য ২০৯ জন প্রার্থী রেডি বিজেপির
‘আমাদের নকশাল বলছেন প্রধানমন্ত্রী’, মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ রাহুলের