নিউ জ়িল্যান্ডে এখন ভারতের তিন টিম - 24 Ghanta Bangla News
Home

নিউ জ়িল্যান্ডে এখন ভারতের তিন টিম

Spread the love

এই টিমের সঙ্গে অবশ্য নেই ক্যাপ্টেন হরমনপ্রীত সিং। নেতৃত্ব দিচ্ছেন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী টিমের অন্যতম তারকা সঞ্জয়। এর আগে ভারতের তিন সেরা খেলার টিম বিদেশে একই সঙ্গে খেলেছে, এমন নজির বিরল। রবিবার যখন সারা দেশজুড়ে চলছে দিওয়ালির উৎসব, তখন বেঙ্গালুরু থেকে নিউ জিল্যান্ড রওয়া দেন বিশাল কাইথ, মনবীর সিংরা। কুয়ালালামপুর হয়ে ভারতীয় টিম অকল্যান্ড পৌঁছেছে সেখানকার সময়ে সোমবার রাত সাড়ে ন’টায়। মঙ্গলবার দু’বেলা প্র্যাক্টিস করানোর পরিকল্পনা কোচ খালিদের। বুধবার যে মাঠে খেলা হবে, সেই মাঠে প্র্যাক্টিস করবে ভারত। তার পরের দিন অর্থাৎ ১২ নভেম্বর তারা নামবে প্রথম ম্যাচে। অকল্যান্ড এখন বেশ শীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *