দীপাবলির রাতে জলপাইগুড়ির তিনটি জায়গায় আগুন
এই সময়, জলপাইগুড়ি: বিশেষ চাহিদা সম্পন্নদের স্বনির্ভর করতে ২০০৯-এ শুরু হয়েছিল ‘স্বপ্নতোরণ’। কিন্তু দীপাবলি রাতে অগ্নিকাণ্ডের জেরে স্বপ্নভঙ্গের যন্ত্রণা তাড়া করে বেড়াচ্ছে স্বপ্নতোরণ সোসাইটির সম্পাদক দেবাশিস চক্রবর্তীকে। আগুনে একাধিক সেলাই মেশিন, কাঁচা মাল এবং তৈরি সামগ্রী নষ্ট হওয়ায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।। শুধু স্বপ্নতোরণ নয় দীপাবলির রাতে জলপাইগুড়ির আরও তিনটি জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। দমকলকর্মীদের অনুমান বাজি থেকে আগুন লেগে থাকতে পরে।